✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গ্রামীণ জনপদে গাছে গাছে ঝুলছে রসালো ফল কাঁঠাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ২১:১৯:১২ |
এবার হঠাৎ ঝড়-বৃষ্টিতে আম-লিচুর ক্ষতি হলেও দিনাজপুরের বিভিন্ন গ্রামীণ জনপদের রসালো ফল কাঁঠালের ফলন ভালোই হয়েছে। জনপদের বিভিন্ন বাড়ি, সড়কের ধারে, পুকুর পাড়ে ও বাগানে গাছে গাছে ঝুলছে এখন জাতীয় রসালো ফল কাঁঠাল। শুধু গ্রামে নয়, শহরেও বিভিন্ন এলাকার গাছগুলোতে ধরেছে কাঁঠাল। প্রতিটি কাঁঠাল গাছের গোড়া থেকে আগা পর্যন্ত এখন শোভা পাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি।

জানা যায়, বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ফল ও তরকারি হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। রসালো ফল কাঁঠালের বিচি কাহারোল উপজেলার মানুষের একটি ঐতিহ্যপূর্ণ তরকারি। বিশেষ করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করে খাওয়া যায়। যা সকলেই পছন্দ করে। এছাড়াও বিভিন্ন ধরনের শাক ও কাঁঠালের বিচির সমন্বয়ে রান্না করা তরকারি এখানকার মানুষ ভাতের সাথে খায়। এছাড়া গবাদিপশুর জন্যও কাঁঠালের ছাল উন্নতমানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

এখন কাহারোল উপজেলার বিভিন্ন গ্রামীণ জনপদ এলাকায় বাড়ি, সড়কের দু’ধারে, জঙ্গলের ভেতরেও ভালো ফলন হয়েছে এই কাঁঠাল। পুকুর বা দিঘীর পাড়ে কাঁঠাল গাছে থোকায় থোকায় ধরেছে প্রচুর পরিমাণে জাতীয় ফল কাঁঠাল।

কাহারোলের ডাবোর ইউপির চামদুয়ারি গ্রামের মো. জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, এখানে প্রায় সবার বাড়িতেই কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে এবং আগামী কিছুদিনের মধ্যে কাঁঠালগুলো পাকতে শুরু হলে হাট-বাজারে বিক্রি করতে পারবে।

সোহাগসহ এসব কাঁঠাল গাছের মালিকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বছরের চেয়ে এ বছরও কাহারোলে রসালো ফল কাঁঠালের বাম্পার ফলন আশা করছেন তারা।

কাহারোল উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ৭৮ হেক্টর জমির বসতবাড়িসহ অন্যান্য স্থানে কাঁঠাল গাছ রয়েছে। এ বছর ১০ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁঠাল উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..