সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্বকাপের আগে ইরান শিবিরে বড় ধাক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ১৪:২৭:১৬ |
ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র ৩৬ দিন। এমন সময়ে বড় ধাক্কা খেলো ইরান। ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেলেন দলটির নির্ভরযোগ্য উইঙ্গার আলি গোলিজাদেহ।

পোলিশ লিগে খেলতে গিয়ে গুরুতর হাঁটুর চোটে পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব লেক পোজন্যান। ৩০ বছর বয়সী গোলিজাদেহ ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইরানের তিনটি ম্যাচেই খেলেছিলেন। চলতি বছরের মার্চে তুরস্কে হওয়া প্রস্তুতি ম্যাচ দুটিতেও দলে ছিলেন তিনি। কিন্তু এবার বিশ্বকাপের আগমুহূর্তে চোটে পড়ে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেল ইরান।

গত শনিবার পোলিশ লিগে মোটর লুবলিনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুর লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় গোলিজাদেহর। ম্যাচটির পরই তার ইনজুরির বিষয়টি স্পষ্ট হয়। এমনকি সোমবার তাকে এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ও ঘোষণা করা হয়েছিল।



ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, শিগগিরই অস্ত্রোপচার করানো হবে গোলিজাদেহর। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে, যা তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ করে দিয়েছে।

এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরে তাদের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ ক্যালিফোর্নিয়ার ইনগলউডে এবং তৃতীয় ম্যাচটি হবে সিয়াটলে। গ্রুপে দ্বিতীয় হলে নকআউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

চলমান পরিস্থিতির কারণে ইরানের ঘরোয়া লিগ বন্ধ রয়েছে এবং বিশ্বকাপের আগে তা পুনরায় শুরুর সম্ভাবনা নেই। তবে দেশের ভেতরের খেলোয়াড়রা তেহরানে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী সপ্তাহে তাদের তুরস্কে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নিতে ইরান দলকে প্রথম ম্যাচের অন্তত পাঁচ দিন আগে অ্যারিজোনার টুকসনে নির্ধারিত ট্রেনিং বেসে পৌঁছাতে হবে। পাশাপাশি দলটির বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ইরানি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের জুরিখে আমন্ত্রণ জানিয়েছে ফিফা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..