✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে : ডিএমপি কমিশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ১৪:০৪:৫৮ |

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট কারবারিরা যাতে সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মো. সরওয়ার বলেন, জাল নোট কারবারিদের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি আছে। তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হবে।  এছাড়া পশুর হাটে থাকবে জাল নোট শনাক্তকরণ মেশিন।

পশুর হাট নিয়ে তিনি আরও বলেন, পুরো গাবতলী হাট, আশপাশের সড়ক ঘিরে পুলিশের কার্যক্রম পরিচালিত হবে। হাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর থাকবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..