✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পশ্চিমবঙ্গে জয় প্রায় নিশ্চিত বিজেপির, বাঙালিবাবু সাজে হাজির মোদি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ২১:৫৯:৪৬ |
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতোমধ্যেই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। দলের এই জয়ে অভিভূত নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’ আর জয় নিশ্চিত ধরেই একেবারে বাঙালিবাবু সেজে জনগণের সামনে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী।

পরনে সাদা পাঞ্জাবি, ধাক্কাপাড়ের কোরা ধুতি আর গলায় গেরুয়া উত্তরীয়। মোদির সাজে স্পষ্ট বাঙালিয়ানা। মুখে জয়ের চওড়া হাসি। আগেই বলেছিলেন, ২০২৬-এর বিধানসভায় ২শ’র বেশি আসনে জয়ী হবে তাদের দল। এখন সেই জয় প্রায় নিশ্চিত।

পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাতে তাদেরই ‘ঘরের ছেলে’র সাজে সেজে উঠেছেন মোদি। কেবল রাজনীতিতেই নয়, মোদি বরাবরই নিজের সাজপোশাক নিয়ে বেশ সচেতন। কলকাতায় নির্বাচনী প্রচারে এসে নৌকাবিহার করেছিলেন তিনি। সেখানে পাঞ্জাবির সঙ্গে শাল জড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন।

সেই ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ আসে, এই গরমেও শালের কী প্রয়োজন পড়েছে প্রধানমন্ত্রীর? মোদি সেই বিষয় নিয়ে মুখ খোলেননি। সাজপোশাকে নিজের পছন্দকেই সবার আগে রাখেন তিনি।

উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, ভারতের যে রাজ্যেই যান না কেন, কোনো বিশেষ উপলক্ষে সেই রাজ্যের বেশভূষায় সেজে বার বারই জনগণকে চমকে দিয়েছেন মোদি।

কখনও তার পাগড়ি, কখনও আবার গায়ে জড়ানো শাল ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে। পশ্চিমবঙ্গের জয়ের বিষয়ে এবার আত্মবিশ্বাসী ছিলেন মোদি। সম্ভবত আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন পোশাক-আশাক। জয়ের পথ নিশ্চিত হতেই একেবারে বাঙালিবাবু সেজে হাজির হলেন মোদি।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..