✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘সিংহ যদি একা থাকে, তবুও সে জঙ্গলের রাজা’, ভাইরাল থালাপতির পুরোনো ভিডিও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৯:৩৪:৩৪ |
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ইতোমধ্যেই বড় চমক দেখিয়েছেন দক্ষিণী ফিল্মের সাবেক তারকা অভিনেতা থালাপতি বিজয়। তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্টেরি কাঝাগাম (টিভিকে) নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে অন্য সব দলের থেকে এগিয়ে আছে।

তামিলনাড়ুর বিধানসভায় মোট আসনসংখ্যা ২৩৪টি। গত ২৩ এপ্রিল ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে ভোটগ্রহণ হয়েছে। আজ সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় ৮টা ৩০) থেকে শুরু হয়েছে গণনা।

সোমবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশনের গণনার তথ্য থেকে জানা গেছে, ১০৮টি আসনে এগিয়ে আছে টিভিকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে এগিয়ে আছে ৭২টি আসনে। এম কে স্ট্যালিন তার নিজের কেন্দ্রে হেরে গেছেন।



এদিকে টিভিকের এই জয়যাত্রার মধ্যেই ভাইরাল হয়েছে থালাপতি বিজয়ের একটি পুরোনো ভিডিও ক্লিপ। ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ বক্তৃতা দিচ্ছেন বিজয়। তিনি বলেছেন, “জঙ্গলে প্রচুর পরিমাণে শেয়াল এবং অন্যান্য প্রাণী যেমন থাকে, তেমনি সিংহও থাকে এবং সিংহ যদি একাও থাকে - তাহলেও সে-ই জঙ্গলের রাজা হয়। এটা কোনো বর্ণনা নয়, এটা পরিষ্কার ঘোষণা।”

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা থালাপতি বিজয় ২০২৪ অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতিতে নামার ঘোষণা দেন, গঠন করেন নিজের রাজনৈতিক দল টিভিকে। তারপর থেকেই তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে সবসময় সক্রিয় আছেন তিনি।

২০২৬ সালের জানুয়ারি মাসে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিজয়। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, সামনের নির্বাচনে তিনি বড় কোনো দলের সঙ্গে জোট করবেন কি-না।

জবাবে বিজয় বলেছিলেন, “আমি জিতব। অন্যের সঙ্গে জোট করে কেন আমি কিংমেকার হব? আমার জনসভাগুলোতে যে বিপুল জনসমাগম, তা কি আপনারা দেখেননি?”

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..