✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কান উৎসবে অভিষেক হচ্ছে তারা সুতারিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৯:৩০:৩৯ |
তারার যাত্রা হয়েছিল টেলিভিশনে। সিটকমে অভিনয় করেছেন টিনেজ থেকে। ৩০ বছর বয়সে কানের লাল গালিচায় মাইলফলক অর্জন করতে চলেছেন তিনি।

তারা সুতারিয়া ইতোমধ্যেই বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। তিনি অভিনয় করছেন যশ অভিনীত সিনেমা টক্সিকে। এরই মধ্যে জানা গেল নতুন খবর। আসন্ন কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটবেন তিনি। এর মধ্য দিয়ে কান উৎসবে অভিষেক হচ্ছে তারা সুতারিয়ার।

তারা সুতারিয়া গীতু মোহনদাস পরিচালিত টক্সিক সিনেমায় অভিনয় করছেন। সিনেমায় তাকে ‘রেবেকা’ চরিত্রে দেখা যাবে। সিনেমায় তার সঙ্গে রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানিসহ আরো অনেকে। এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারার যাত্রা হয়েছিল টেলিভিশনে। সিটকমে অভিনয় করেছেন টিনেজ থেকে। ৩০ বছর বয়সে কানের লাল গালিচায় মাইলফলক অর্জন করতে চলেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকজন ভারতীয় তারকা এবং নির্মাতা অংশগ্রহণ করবেন। এই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। তিনি দীর্ঘদিন লরিয়াল প্যারিসের পণ্যদূত। এবারো ব্র্যান্ডটি লরিয়ালের পণ্যদূত হিসেবেই কানের লাল গালিচায় হাঁটবেন।

তারা সুতারিয়ার আগে বেশ কয়েকজন বলিউড তারকা ইতোমধ্যেই আন্তর্জাতিক লাল গালিচায় নিজেদের উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। দীপিকা পাড়ুকোন বহুবার এই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তার সৌন্দর্য ও স্টাইল দিয়ে সকলকে চমকে দিয়েছেন। ২০১৯ সালে তাকে একটি প্যাস্টেল সবুজ ফ্লেয়ারড গাউন এবং কোরাল হেডব্যান্ডে দেখা গিয়েছিল। ঐশ্বরিয়া রাই, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিতির জন্য ‘কানের রানি’ হিসেবে পরিচিত, ২০০২ সাল থেকে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন।

এদিকে তারা সুতারিয়া টক্সিক মুক্তির আগেআগেই কানে অভিষেক করতে যাচ্ছেন। ফলে কানে তার উপস্থিতি একদিকে যেমন তার জন্য একটি মাইলফলক, তেমনি সিনেমাটির প্রচারেও ভূমিকা রাখবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..