এর আগের ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছিল। একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা আরো বাড়ল।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশুমৃত্যুর এ সংখ্যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ। মৃতদের মধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১১–এ দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে আর হামে ৫২ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ হিসাব গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩০২ জন সন্দেহজনক হাম রোগী ও নিশ্চিত হাম রোগী ১৫৪ জন শনাক্ত হয়েছে । এ নিয়ে গত দেড় মাসে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এ ছাড়া ৫ হাজার ৪৬৭ জনের দেহে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা বিভাগ ও জেলা মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১ জন সন্দেহজনক রোগী মারা গেছেন, যার মধ্যে আটজনই ঢাকা জেলার। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চারজন সন্দেহজনক মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মৃত্যুর পরিসংখ্যানেও ঢাকা বিভাগ ১২৭ জন নিয়ে শীর্ষে রয়েছে, এরপরই রয়েছে রাজশাহী (৭০ জন) এবং চট্টগ্রাম (২৫ জন) বিভাগ।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। ১৮ কোটি ১২ লাখ ৮০৩ জন লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১৫ কোটি ৫৬ লাখ ২২২ জনকে টিকা দেওয়া হয়েছে, যা জাতীয়ভাবে লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ। বিভাগগুলোর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে কাভারেজ ১০১ শতাংশ হলেও সিটি করপোরেশন এলাকার মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ১৬৬ শতাংশ কাভারেজ নিয়ে শীর্ষে রয়েছে। তবে সিলেট সিটি করপোরেশনে এই হার তুলনামূলক কম, মাত্র ৮২ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছিল। একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা আরো বাড়ল।
এ জাতীয় আরো খবর..