✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্পিকারের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৮:২৯:৪৫ |

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে আজ সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজ যাত্রী মক্কা ও মদীনায় গমন করেন। 

তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করে।

স্পিকার বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদার ও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এসময় তারা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে এসময় রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি’র কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..