✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিজের জানাজা নিয়ে জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৭:৩২:৪২ |
আমার জানাজা পড়াবে না যারা বলে তারা ‘জামায়াতের লোক’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

শনিবার (০৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে।’

তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কুরআনে বিশ্বাসী মানুষ।’

‘আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..