✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নতুন পে স্কেলের জন্য বাজেটে কত বরাদ্দ হচ্ছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৩:০৫:৪১ |
নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য আসন্ন অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে।

বর্ধিত বেতন কাঠামোর জন্য বাড়তি ব্যয় অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শীঘ্রই খসড়াটি চূড়ান্ত করা হবে। ডেইলি স্টারের এক প্রতিবেদেনে এ তথ্য উঠে এসেছে।

বেতন কাঠামো বাস্তবায়নের জন্য দুটি বিকল্প বিবেচনাধীন রয়েছে : একটি হলো তিন বছর মেয়াদী পরিকল্পনা এবং অন্যটি হলো দুটি অর্থবছরে কয়েকটি পর্যায়ে এই বেতন কাঠামো বাস্তবায়ন করা।

প্রথম বিকল্প অনুযায়ী, সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে এবং বাকি অংশ তার পরের বছরে বৃদ্ধি করা হবে; বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে দুই ধাপে প্রদান করা হবে।

বেতন কমিশনের সুপারিশগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে, যার মধ্যে ৮০ হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য লাগবে। বাকি অর্থ পেনশনভোগী এবং এমপিও-তালিকাভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে।

এ বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতার জন্য ৮৪,১১৪ কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য ৩৫,৬৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..