✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাম্পে ভোগান্তি, তেল সরবরাহকারী কম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৩:৪১:২৭ |
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

আজ শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম বা আর্টিফিশিয়াল’ কারণ ছিল।

এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে জানিয়ে মন্ত্রী আরো দাবি করেন, আবার আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। পারলে এ লাইনও থাকতো না। এখন তো লাইন নেই।

তিনি আরো বলেন, ‘দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে, আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি। তবে আমার আরেকটি বিভাগ রয়েছে–খনিজ সম্পদ, সেখানে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি।’

এখন তো মেগা বাজেট হয়, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু গবেষণায় আমরা কত টাকা দিচ্ছি, সেটাই প্রশ্ন। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা সারাজীবনই অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..