✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফল পাল্টাতে ট্রাম্পের চাপ, ফোনালাপ ফাঁস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৪, | ১১:১১:০০ |

নির্বাচনের ফলাফল পাল্টে দিতে রাজ্যস্তরের এক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে দেওয়া ট্রাম্পের ওই ফোনালাপের একটি অডিও ফাঁস হয়েছে।

স্থানীয় সময় রোববার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এতথ্য জানিয়েছে। ট্রাম্পের ২ জানুয়ারির ফোনালাপটি হাতে পেয়েছে তারা।

কথোপকথনে প্রেসিডেন্ট ট্রাম্প সেক্রেটারি অব স্টেটকে ১১ হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য বারবার বলছিলেন। তিনি তাকে ‘মিষ্টি কথায়’ ভোলানোর চেষ্টা করেন।

ট্রাম্পকে ভোটের ফল পাল্টাতে এ সময় সুর নরম করতে শোনা যায়। তবে এক পর্যায়ে রাজ্যস্তরের ওই কর্মকর্তাকে নির্দেশ না মানলে হুমকিও দেন তিনি। প্রেসিডেন্টের এই ফোনালাপ নিয়ে সমালোচনার ঝড় বইছে যুক্তরাষ্ট্রজুড়ে।

ট্রাম্প বলছিলেন, কোনোভাবে ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করা প্রয়োজন। এর মাধ্যমে জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে তার।

ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাড রাফেনসপারজারকে বলতে শোনা যায়, তিনি (ট্রাম্প) ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। তিনি বিনয়ের সঙ্গে ‘কাজটি’ করতে অস্বীকৃতি জানান।

এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, জর্জিয়ায় ভোটারদের জালিয়াতি নিয়ে কথা বলেছিলাম। তবে ব্র্যাড রাফেনসপারজার নির্বাচনসংক্রান্ত কোনও কথা বলতে রাজি হননি। ব্র্যাড রাফেনসপারজার ফিরতি টুইটবার্তায় বলেন, শ্রদ্ধার সঙ্গে বলছি, মি, প্রেসিডেন্ট, আপনি যা বলছেন, তা ঠিক নয়। সত্য বেরিয়ে আসবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..