✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৯:০৯:০০ |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক এনআরআই প্রবাসী যুবকের থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে বিপাকে পড়েছেন তেলুগু অভিনেত্রী ও বিগ বস খ্যাত তারকা আশু রেড্ডি। হায়দ্রাবাদ পুলিশের করা এফআইআর বাতিল চেয়ে আশু রেড্ডি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন করলে আদালত রাজ্য সরকারের কাছে এ মামলার বিস্তারিত তথ্য তলব করেছেন।

লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণের অভিযোগ, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে ধর্মেন্দ্রর সঙ্গে আশু রেড্ডির প্রেমের সম্পর্ক ছিল। সেই সময়ে আশু রেড্ডি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবকের কাছ থেকে ৫ কেজি স্বর্ণ, বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট কেনেন, যা সবই অভিনেত্রীর নামে রেজিস্ট্রি করা। ধর্মেন্দ্রর দাবি, তিনি সব মিলিয়ে ৯ কোটি রুপির বেশি লেনদেনের প্রমাণ পুলিশের কাছে জমা দিয়েছেন। এ মামলায় আশু রেড্ডির বোনকেও আসামি করা হয়েছে।

তবে আশু রেড্ডি আদালতে করা আবেদনে সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই যুবক স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছায় তার পরিবারের মন জয় করতে এ অর্থ ব্যয় করেছেন। এখানে কোনো জোরাজুরি বা প্রতারণা ছিল না। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে আশু রেড্ডিকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায়। আদালত মামলাটির পরবর্তী শুনানির দিন ৪ মে ধার্য করেছেন। ততক্ষণ পর্যন্ত তদন্ত চলবে কিনা, সে বিষয়েও আদালত নজর রাখছেন।

তথ্যসূত্র: দ্যা সিয়াসাত ডেইলি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..