✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যুক্তরাজ্যের বাজারে শিশুদের খেলনায় বিষাক্ত ‘অ্যাসবেস্টস’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৩:১৫:৩৮ |
যুক্তরাজ্যের বাজারে থাকা শিশুদের বেশকিছু খেলনায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টস পাওয়া গেছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে ‘হবি-ক্রাফট’ ব্র্যান্ডের খেলার বালি বা প্লে স্যান্ডে বিষাক্ত খনিজ পাওয়ার খবর প্রকাশ পায়। এরপর ৩০ ধরনেরও বেশি খেলনা বাজার থেকে তুলে নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মোমবাতি তৈরির কিট থেকে শুরু করে স্ট্রেচি রাবার টয়সহ বেশকিছু খেলনায় এ ক্ষতিকর পদার্থ মিলেছে। বিশেষজ্ঞদের মতে, এ খেলনাগুলোয় ব্যবহৃত রঙিন বালি এসেছে চীনের বিভিন্ন খনি থেকে। সেখানে প্রাকৃতিকভাবেই বালির সঙ্গে অ্যাসবেস্টস মিশে থাকে এবং দেশটির লেবেলিং নিয়মও খুব একটা কড়া নয়। অ্যাসবেস্টস এমন একটি পদার্থ, যা নিশ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে পরবর্তী সময় ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ কারণে যুক্তরাজ্যে যেকোনো পণ্যেই এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সাধারণ মানের ল্যাব টেস্টে এ বিষাক্ত পদার্থের উপস্থিতি ধরা না পড়ায় অনেক পণ্য ‘নিরাপদ’ সনদ নিয়ে বাজারে চলে আসে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘হুইচ?’ জানায়, গত তিন মাসে বিপুল পরিমাণ খেলনা বাজার থেকে তুলে নেয়ার ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি নির্দেশ করে। সংস্থাটি অনলাইন মার্কেটপ্লেসগুলোর ওপর কঠোর নজরদারি ও খেলনা আমদানিতে আরো উন্নত ল্যাব পরীক্ষার দাবি জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..