✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হজ করলে কর্মীদের বেতনসহ ১৫ দিন ছুটি দেবে সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ২২:১০:১৭ |
সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, দেশটিতে কর্মরত কর্মীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সৌদি শ্রম আইন ও অধিকারের আওতায় এই নিয়ম কার্যকর করা হয়েছে।  

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটির মেয়াদের মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে টানা দুই বছর কর্মরত থাকতে হবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, এই হজকালীন ছুটি কোনো কর্মী তার চাকরি জীবনে মাত্র একবারই পাবেন। এছাড়া এই সুবিধা শুধু তারাই পাবেন, যারা এর আগে কখনো হজ পালন করেননি।

তবে ব্যবসায়িক কার্যক্রম ও কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে মালিকপক্ষ বা নিয়োগকর্তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে, প্রতি বছর কতজন কর্মী এই ছুটির আওতায় হজ করতে যাবেন। অর্থাৎ প্রতিষ্ঠানের অপারেশনাল চাহিদা অনুযায়ী ছুটির সংখ্যা নির্ধারণের বিষয়টি কর্তৃপক্ষের এখতিয়ারে থাকবে।

মন্ত্রণালয় মনে করছে, এই আইনি কাঠামোর ফলে সৌদিতে কর্মরত মুসলিম কর্মীদের ধর্মীয় বিধান পালন আরও সহজ হবে এবং তাদের শ্রম অধিকার নিশ্চিত হবে।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..