✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বছরের প্রথম দিনে সাকিবের সুখবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০১, | ০৯:৪৮:৩৮ |

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে এ পোস্ট। মাত্র ৪০ মিনিটের মধ্যে দেড় লাখেরও বেশি রিয়্যাক্ট পড়েছে ছবিটিতে, কমেন্ট করেছেন ১৫ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ৩ হাজার মানুষ। সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ই নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি।

গত বছরের ২৪শে এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..