✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় সাহেব ও সুস্মিতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ১৯:১১:২৭ |
টেলিপাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন, অভিনেতা সাহেব ভট্টাচার্য ও অভিনেত্রী সুস্মিতা দে-র মধ্যে নাকি বিশেষ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে ধারাবাহিকে একসঙ্গে কাজ করার পর থেকেই। এবার সেই গুঞ্জন আরও জোরাল হয়েছে তাঁদের সম্ভাব্য আইনি বিয়েকে কেন্দ্র করে। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।

বর্তমানে অভিনেতা সাহেব ভট্টাচার্য ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-র শুটিং নিয়ে। অন্যদিকে সুস্মিতা দে-ও নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে চলেছেন। এই ব্যস্ততার মাঝেই তাঁদের আংটিবদল ও বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বিনোদন মহলে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাহেব নিজে বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা তাঁদের পক্ষ থেকে হয়নি। তাঁর ভাষায়, খুব শীঘ্রই এমন কোনো পরিকল্পনা রয়েছে- এমন কথাও তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। তাঁর মতে, এই মুহূর্তে এমন কোনো বিষয় বাস্তব নয়।



যদিও নিজেদের সম্পর্ককে বরাবরই তাঁরা বন্ধুত্ব হিসেবে পরিচয় দিয়ে এসেছেন, তবুও ইন্ডাস্ট্রির অন্দরের দাবি, দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা আগের তুলনায় বেড়েছে। মাঝেমধ্যেই সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সুস্মিতাকে, যা থেকেই এই গুঞ্জন আরও জোরদার হয়েছে।

সব মিলিয়ে টেলিপাড়ায় এখন প্রশ্ন একটাই- এই প্রেমের গুঞ্জন কি শুধুই আলোচনা, নাকি সত্যিই সামনে আসতে চলেছে নতুন কোনো অধ্যায়, তার উত্তর সময়ই দেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..