✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাদক মামলা থেকে মুক্তি পেলেন দুই তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:৫৫:৩৪ |
মাদক সংক্রান্ত এক মামলায় অবশেষে স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। দীর্ঘ তদন্ত শেষে মুম্বাই পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে দুই তারকাকে।

জানা গেছে, ২০২২ সালে দায়ের হওয়া এই মামলায় তদন্ত চলাকালে তাদের নাম সামনে আসে। তবে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মাদক চক্রের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। ২০২২ সালের আগস্টে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও মাদক নিয়ন্ত্রণ শাখা মোহাম্মদ সেলিম ওরফে সোহেল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার রুপি মূল্যের মেফিড্রোন উদ্ধার করা হয়।



জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত দাবি করেন, তিনি বিভিন্ন বড় বড় পার্টিতে মাদক সরবরাহ করতেন, যেখানে বিনোদন জগতের অনেক তারকার উপস্থিতি থাকত। সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২৫ সালে তদন্ত আরও জোরদার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে তলব করা হয়। একই মামলায় সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ওরহান আওয়াতরামানি (ওরি), অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে, তাদের কারও সঙ্গে মাদক পাচার চক্রের কোনো সম্পর্ক নেই। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং নতুন চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। এতে গ্রেপ্তার হওয়া দুইজন এবং এক পলাতক অভিযুক্তের নাম থাকবে। তবে প্রমাণের অভাবে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে মামলা থেকে মুক্তি দেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..