✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রাইভেট কারে তেল নিতে লাগবে ফুয়েল পাস, আবেদন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:১৭:১১ |
মোটরসাইকেলের পর এবার ব্যক্তিগত গাড়িতেও (প্রাইভেট কার) জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল পাস। রবিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে পোস্টে এ তথ্য জানানো হয়।

ফুয়েল পাসের জন্য অনলাইনে আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়, জ্বালানি বিতরণের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) থেকে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। 

এদিকে, মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হবে।

সংশিষ্ট সবাইকে ফুয়েল পাস অ্যাপে সরাসরি রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের নিয়ম
প্রথমে ফুয়েল পাস অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করে নিতে হবে অথবা ব্রাউজার থেকে সরাসরি ওয়েব লিংকে প্রবেশ করতে হবে। এর পর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর উৎপাদনের সালসহ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফুয়েল পাস ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েড প্লে-স্টোর লিংক, ফুয়েল পাস ওয়েব লিংক, এছাড়া আইফোন অথবা আইওএস ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে ফুয়েল পাসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..