✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১৪:০৪:৪৭ |
শাহরুখভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছেছে মেগা অ্যাকশন মুভি ‘কিং’। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই প্রজেক্টের শেষ মুহূর্তের লোমহর্ষক দৃশ্যের শুটিং হতে চলেছে দক্ষিণ আফ্রিকার মনোরম লোকেশনে।

সূত্র মতে, ছবিটির ক্লাইম্যাক্সের জন্য মোট ১৮ দিনের একটি বিশাল পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে টানা এক সপ্তাহ চলবে আউটডোর শুটিং।

এরপর মুম্বাইয়ে হবে ১০ দিনের ইনডোর ও সেট-ভিত্তিক কাজ। এই অ্যাকশন দৃশ্যগুলোতে শাহরুখ খানের পাশাপাশি অংশ নেবেন সুহানা খান, দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চন।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এপ্রিলে দুবাইয়ে নির্ধারিত শুটিং বাতিল করতে হয়েছিল টিম ‘কিং’-কে। এরপর আন্তর্জাতিক শিডিউল দ্রুত নিশ্চিত করতে শাহরুখ খান নিজেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন।

ফলস্বরূপ, মাত্র তিন দিনের মধ্যেই শুটিংয়ের যাবতীয় অনুমতি মিলে যায়। ছবির গল্প এখনো গোপন রাখা হলেও শোনা যাচ্ছে যে, শাহরুখ এখানে একজন পেশাদার গুপ্তঘাতকের ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে প্রতিশোধের যাত্রায় যোগ দেবেন মেয়ে সুহানা খান। 
‘জাওয়ান’-খ্যাত মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দরের সুরে ইতিমধ্যেই ছবির গানের কাজ শুরু হয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফিক্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০২৬ সালের বড়দিনে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..