✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক-পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১২:৩৩:৫৪ |
নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা।  রবিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা। 

মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ফলে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ-আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে আন্দোলন চলমান ছিল।  

এ সময় তাদের হাতে, ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

আন্দোলনকারীরা বলেন, আমরা আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমাদের এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এমনকি কিছু জানানো হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা জানান। তাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে অভিযোগ আন্দোলনকারীদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..