✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১০:৫৩:৩৩ |
দুপুরের মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়েছে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
 
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেটের ওপর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।
 
এমন পরিস্থিতিতে ছয় জেলার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
 
 
এদিকে সারা দেশের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বর্ধিত ৫ দিন মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ দেশের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
 
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে চলতি সপ্তাহে তামপত্রা সামান্য কমতে পারে। এর মধ্যে সোমবার (২৭ এপ্রিল) সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..