✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আরো ব্যয়বহুল হতে পারে উড়োজাহাজ ভ্রমণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ১৯:৩৬:৩৭ |
জ্বালানিসংকটের কারণে টিকিটের মূল্যবৃদ্ধি পাবে বলে সতর্ক করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জেট ফুয়েলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্লাইটের খরচ বাড়াতে হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের মূল সংস্থা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) সতর্ক করেছে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। তাই তেলের দাম বেড়ে যাওয়ায় টিকিটের মূল্যও বৃদ্ধি পাবে।

যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিমান সংস্থাগুলো সাধারণত বাজারের অস্থিরতা থেকে নিজেদের রক্ষা করার জন্য ‘হেজিং’, অর্থাৎ নির্দিষ্ট হারে আগে থেকেই তাদের জ্বালানির একটি অংশ কিনে রাখার পদ্ধতি ব্যবহার করে থাকে। তবে, আইএজি উল্লেখ করেছে, জ্বালানি হেজিং থাকা সত্ত্বেও এই সংঘাতের ব্যাপক অর্থনৈতিক প্রভাব থেকে তারা বের হয়ে আসতে পারেনি।

এদিকে ইউরোপের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ) এমন একটি নির্দেশিকা তৈরি করছে, যাতে সদস্য দেশগুলো সহজে জেট-এ ধরনের জ্বালানি ব্যবহার শুরু করতে পারে। এখন ইউরোপে মূলত জেট এ-১ জ্বালানি ব্যবহার জ্বালানির ঘাটতি হওয়ায় ইউরোপ এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি জেট জ্বালানি আমদানির কথা ভাবছে।

ইএএসএ বলছে, বেশির ভাগ বিমানের ইঞ্জিনই জেট-এ এবং জেট এ-১, দুই ধরনের জ্বালানিই ব্যবহার করতে পারে। আরো বলা হয়েছে, উত্তর আমেরিকায় সাধারণত জেট-এ জ্বালানি ব্যবহার হয়। ইউরোপের বিমানগুলো যখন উত্তর আমেরিকা থেকে ফিরে আসে, তখন তারা আগেই জেট-এ ব্যবহার করে এবং সেই জ্বালানি ট্যাংকে থাকা আগের জ্বালানির সঙ্গে মিশে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..