✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পবিত্র কাবা শরীফ, মসজিদে নববিতে সেলফি নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৮, | ১৫:২৭:২৯ |

মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম বা পবিত্র কাবা শরিফ এবং মদীনার মসজিদে নববিতে সেলফি নিষিদ্ধ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

সম্প্রতি এই দুই পবিত্র স্থানে গিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ছেন অনেক মানুষ। বিষয়টি অন্যান্য দর্শনার্থীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ সম্প্রতি এক রাজকীয় ফরমানে তা নিষিদ্ধ করেছে।

পবিত্র নগরী সেলফি তোলার ক্ষেত্রে সম্প্রতি চরম বিতর্ক হচ্ছে। মুসলমানদের এই পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু সেখানে ইসরাইলের এক ইহুদি ধর্ম ধর্মযাজক প্রবেশ করেন এবং সেলফি উঠান। বিষয়টি নিয়ে সৌদি সরকার চরম বিতর্কের মাঝে পড়ে যায়।

এ বিষয়ে মসজিদুল হারামাইনের দারুল ইবতার সদস্য ও ইসলামী আইন শাস্ত্রের অধ্যাপক মোহাম্মদ আল মাসুদি ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন, পবিত্র কাবা শরিফে সেলফি তোলা একধরণের শিরক। পবিত্র হজ পালনের সময় কেউ যদি সেলফি উঠায় তা হবে একধরনের রিয়া, আর রিয়া একধরণের শিরকের সমতুল্য বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..