✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পেট্রোল ও ডিজেলের দাম কমাল চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৯:৫৭:৪৯ |
ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে কমিশন। পেট্রোলের দাম কমে যাওয়ায় ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।  

ইরান যুদ্ধে শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।

এদিকে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরো একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মেরিটাইম গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি ফ্রানচেস্কা। এটি হরমুজ প্রণালি হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে এগোচ্ছিল।

হামলার সময় ইরানের উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ছিল।

ভ্যানগার্ড জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জাহাজটির সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নোঙর ফেলার নির্দেশ দেয়।

জাহাজটি জানিয়েছে, জাহাজের বাইরের কাঠামো ও ভেতরের থাকার জায়গার ক্ষতি হয়েছে। এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..