✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় নেই ভারতের শীর্ষ ধনী আম্বানী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৬, | ০৭:০০:২৭ |

সারা বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকা থেকে এবার ছিটকে পড়লেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানী। ব্লুমবার্গ সূচকে বর্তমানে তিনি ১১তম স্থানে রয়েছেন।

মুকেশের ঠিক আগে অর্থাৎ দশম স্থানে রয়েছেন ওরাকল কর্পোরেশনের কর্ণধার ল্যারি এলিসন। নবম স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।

ব্লুমবার্গের মতে, মুকেশের বর্তমান সম্পত্তির পরিমাণ ৫.৬৩ লাখ কোটি টাকা। কিন্তু ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এই বছরের প্রথম দিকে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)-এর কর্ণধার। সে সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৬.৬২ লাখ কোটি টাকা।

ভারতের বিশেষজ্ঞদের ভাষ্য, করোনাকালে আরআইএলের শেয়ারের মূল্য সর্বোচ্চ দর থেকে ১৬ শতাংশ পড়ে যাওয়ার ধাক্কাতেই মুকেশকে ‘সেরা দশ’-এর বাইরে চলে যেতে হয়েছে। সূত্র: আনন্দবাজার, টাইমসনাউনিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..