✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির তলবে নুসরাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৪:৩০:৫৯ |

রাত পোহালেই বাংলায় গণতন্ত্রের উৎসব। রাজ্যের প্রথম দফার ভোট। তার প্রাক্কালেই বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন নুসরত জাহান। সোমবারই ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। সেই প্রেক্ষিতেই বুধ সকালে নির্ধারিত সময়ে কলকাতার ইডি দপ্তরে পৌঁছলেন নুসরাত জাহান।

সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরাত। সঙ্গে রয়েছেন যশও। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার।



এদিন সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরাত। সঙ্গে রয়েছেন যশও। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। চোখেমুখে একরাশ চিন্তা। গাড়ি থেকে নেমেই সোজা ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা গেল অভিনেত্রীকে। প্রথমটায় জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরাত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে! তবে তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে।

খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান। ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ফের ডেকে পাঠানো হয়েছে।

পাশাপাশি ইডির এক সূত্র মারফৎ এও জানা গিয়েছিল যে, প্রথমটায় কলকাতার দপ্তরে হাজিরা দিতে অনিচ্ছাপ্রকাশ করেছিলেন নুসরাত। তিনি জানিয়েছিলেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন। তাই নির্দিষ্ট দিনে যদি তাঁকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে ভালো হয়। তবে সেই আর্জি খারিজ করহে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..