সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৩:৫৮:০৭ |
পরিধানযোগ্য প্রযুক্তির (ওয়্যারেবল টেকনোলজি) বাজার সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে টেক জায়ান্ট গুগল।

প্রতিষ্ঠানটি বিখ্যাত লাক্সারি ব্র্যান্ড গুচির সঙ্গে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা এআই স্মার্ট চশমা তৈরির কাজ করছে। গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর প্রযুক্তিনির্ভর এসব চশমা ২০২৭ সাল নাগাদ বিশ্ববাজারে উন্মোচন হতে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

গুগলের এ চশমাকে মেটার জনপ্রিয় ‘রে-ব্যান’ স্মার্ট গ্লাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অনেকে। দীর্ঘ এক দশক আগে ‘গুগল গ্লাস’ বাজারে এনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি। তাই গুগল এবার ফ্যাশন ও নকশার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুচির মূল প্রতিষ্ঠান কেরিং এরই মধ্যে এসব চশমা বাজারে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। কোম্পানিটি জানায়, স্টাইল ও প্রযুক্তির সমন্বয়ে এমন একটি পণ্য তৈরি হচ্ছে, যা মানুষ দৈনন্দিন ফ্যাশনের অংশ হিসেবে নিয়মিত ব্যবহার করবে।

টেক বিশেষজ্ঞরা বলেন, ‘‌সাধারণ প্রযুক্তি পণ্যের তুলনায় স্মার্ট চশমার ক্ষেত্রে নান্দনিকতা বা স্টাইল অনেক বেশি জরুরি। তাছাড়া এ ধরনের পণ্য সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায় না। এ কারণেই গুচির মতো একটি বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে চুক্তি গুগলকে মেটার রে-ব্যান চশমার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।’

এর আগে গুগল জেন্টল মনস্টার এবং ওয়ারবি পার্কারের মতো ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে, তবে গুচির মতো হাই-প্রোফাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া গুগলের জন্য একটি বড় মাইলফলক।

এদিকে, গুগল চলতি বছর ‘প্রজেক্ট অরা’ নামের নিজস্ব অ্যান্ড্রয়েড এক্সআর চশমা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। টিপস্টারদের মতে, এসব চশমার নকশা অনেকটা মেটার রে-ব্যান গ্লাসের মতো মোটা ও কালো প্লাস্টিক ফ্রেমের হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুগল মূলত এমন একটি চশমা তৈরি করতে আগ্রহী, যা কেবল ঘরের বাইরে নয়, বরং সারাদিন ঘরে বা কর্মক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..