সফিউদ্দিন শিল্পালয়ে খুলনার ‘অনিন্দ্য প্রাক্তনেরা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৩:২৯:৩৯ |
ঢাকায় সফিউদ্দিন শিল্পালয়ে ১৭এপ্রিল থেকে শুরু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রিন্টমেকিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় প্রিন্ট প্রদর্শনী ‘অনিন্দ্যপ্রাক্তন’ । মোট ৩২ জন শিল্পীর ৪৫টি শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটস অধ্যাপক,শিল্পী রফিকুন নবী । বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যাপক নিহার রঞ্জন সিংহ।


এছাড়াও উপস্থিত ছিলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, অধ্যাপক বজলুর রশিদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের  অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক শেখ মোহম্মদ রোকনুজ্জামান। 

 প্রদর্শনী চলবে ২০এপ্রিল পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..