✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কী কারণে আধ্যাত্মিকতায় মন অভিনেত্রী তামান্না ভাটিয়ার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৫৯:৩৮ |
আলো ঝলমলে তারকাজীবনের বাইরেও নিজের ভেতরের শান্তির খোঁজে বারবার আধ্যাত্মিকতার পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। কাজের ফাঁকে আবারও তাকে দেখা গেল এক পবিত্র তীর্থস্থানে, যেখানে ভক্তির আবহেই ধরা দিলেন তিনি।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রীবেঙ্কটেশ্বর মন্দির-এ পৌঁছান তামান্না। ভোরের আলো ফোটার আগেই মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনায় মন দেন তিনি। তারকা পরিচয়ের ঝলক না রেখে একেবারে সাধারণ ভক্তের মতোই নিজেকে মেলে ধরেন অভিনেত্রী।



সেই মুহূর্তে তার সাজেও ছিল একেবারে সরলতার ছোঁয়া। হালকা গোলাপি চুড়িদারের ওপর লাল জরিপাড়ের উত্তরীয়, প্রসাধনহীন মুখ, কপালে ছোট্ট টিপ আর খোঁপা করা চুল এই স্বাভাবিক উপস্থিতিই যেন আলাদা করে নজর কাড়ে। মন্দির প্রাঙ্গণে তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। কেউ নিজস্বী তুলতে এগিয়ে আসেন, কেউ আবার শুধু কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। পূজা শেষে সবার সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন তিনি।

ভাইরাল হওয়া দৃশ্যগুলোতে দেখা যায়, জোড়হাতে গভীর মনোযোগে প্রার্থনা করছেন তমন্না। ভিড়ের মাঝেও তার সেই শান্ত ও নিবিষ্ট উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। এর আগেও ২০২৫ সালে এক বৃহৎ ধর্মীয় সমাবেশে গিয়ে ঈশ্বরবিশ্বাস নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, জীবনের কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মানুষ এমন জায়গায় আসে, আর সেই অভিজ্ঞতা জীবনে একবার পাওয়া সত্যিই বিশেষ সৌভাগ্যের।

অনুরাগীদের একাংশ মনে করছেন, ব্যক্তিগত জীবনের কিছু পরিবর্তনের পর থেকেই আধ্যাত্মিকতার দিকে আরও বেশি ঝুঁকেছেন তমন্না। বিশেষ করে বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর তাঁর এই মনোভাব আরও স্পষ্ট হয়েছে বলে ধারণা অনেকের।

তবে শুধু ব্যক্তিগত জীবনই নয়, পেশাগত জীবন নিয়েও একসময় ভিন্ন পরিকল্পনা ছিল তাঁর। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নির্দিষ্ট সময় পর অভিনয় ছেড়ে অন্য জীবন শুরু করার কথা ভেবেছিলেন। এমনকি সংসার জীবনে স্থির হওয়ার ইচ্ছাও ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন ধরনের কাজের সুযোগ তাকে সেই ভাবনা থেকে সরিয়ে আনে। বরং এখন জীবনের প্রতিটি পর্যায়কে নতুনভাবে উদ্‌যাপন করছেন তিনি।

সব মিলিয়ে, তারকা পরিচয়ের আড়ালে তামান্নার এই আধ্যাত্মিক অনুসন্ধান এখন অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ব্যস্ত জীবনের মাঝেও নিজের ভেতরের প্রশান্তি খুঁজে নেওয়ার এই যাত্রা যেন তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..