সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গভীর সংকটে নেপালের রাজনীতি, পদ নেই ওলির!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৩, | ০৬:২৮:১২ |

রাজনৈতিক সংকট আরো গভীরের পথে নেপালের। দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি আগেই সরকার ভেঙে দিয়েছেন। এবার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টি (সিপিএন)-র নিয়ন্ত্রণ ব্যর্থতার দায়ে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে।

সিপিএন ওলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেওয়ার ইঙ্গুত দিয়েছে। মঙ্গলবার ওলিকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর কথা জানিয়েছেন সিপিএন মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ। ওলির জায়গায় আনা হয়েছে মাধব কুমারকে।

শ্রেষ্ঠ বলেন, ‘দলের সেন্ট্রাল কমিটিতে ৪৪৬ জন সদস্যের মধ্যে ৩১৫ জনই মাধবের পক্ষে ভোট দিয়েছেন।

বেশ কয়েক দিন আগে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন ওলি। তার সিদ্ধান্তে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি।

এদিকে ওলির পদক্ষেপ ‘অসাংবিধানিক’ এই অভিযোগ তুলে ইতিমধ্যেই নেপালের সুপ্রিম কোর্টে ১২টি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..