✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিয়ে ঠিক হওয়ায় তরুণীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ২০:৫০:০১ |
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিয়ে ঠিক হওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে সুটি রানী শীল (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। রোববার  (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকায় এ ঘটনা ঘটে।

সুটি রানী ওই একই এলাকার বাসিন্দা সঞ্জয় চন্দ্র শীলের মেয়ে। 
‎
পুলিশ ও সুটি রানীর স্বজনরা জানান, বৈশাখ মাসেই পারিবারিকভাবে সুটি রানীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রোববার নিজেদের বসতঘরে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে নিজ কক্ষে বিষপান করেন তিনি। বিষয়টি টের পেয়ে তার চাচা নরোত্তম শীল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..