✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৩:২২:৫৭ |
হজ মৌসুমকে সামনে রেখে কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে এখন থেকে যেকোনো ধরনের ভিজিট ভিসাধারীরা হজ পালন করতে পারবে না।

সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (১৮ এপ্রিল) এ খবর দিয়েছে গালফ নিউজ।
 
এতে বলা হয়, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা সেখানে অবস্থান করার চেষ্টা করলে তা আইনত দণ্ডণীয় অপরাধ  হিসেবে গণ্য হবে। এসময় শুধুমাত্র হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র ব্যক্তিরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাবে।
 
অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে বড় ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। ভিজিট ভিসাধারীরা হজ পালন করতে মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করার চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
 
 
এছাড়া অনুমতি ছাড়া হজ পালন করতে গিয়ে ধরা পড়লে দেশটি থেকে নির্বাসিত করা হবে। এছাড়া পরবর্তী ১০ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে।
 
এই ব্যবস্থার অংশ হিসেবে ওমরাহযাত্রীদের সৌদি ত্যাগের সময়সীমা কার্যকর করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ছিল ওমরাহ পালনকারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন।
 
এর আগে ১২ এপ্রিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, পবিত্র হজ পালনের জন্য একমাত্র হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়। বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
 
মন্ত্রণালয় আরও জানায়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজের অনুমতি দেয়া হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..