✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাড্ডা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১৯:০৯:১৪ |
রাজধানীর মধ‍্য বাড্ডার বৈশাখি সরণি এলাকায় বৈদ্যুতিক খুঁটির নিচে রাস্তার উপর থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

উদ্ধার মরদেহ শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে উত্তর বাড্ডার বাগান বাড়ি ইমন মাস্টারের বাড়িতে বসবাস করতেন।

বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেঝবাহ উদ্দিন জানান, ৯৯৯-এ খবর পেয়ে আমরা আজ সকাল সোয়া পাঁচটার দিকে মধ্য বাড্ডা বৈশাখি সরণি ৯০/১ ঠিকানার বাসার সামনের পাকা রাস্তার উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের মুখে আমরা জানতে পারি, ওই যুবক বৈদ্যুতিক তার চুরি করে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..