✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গাড়ির ইঞ্জিন অয়েল কতদিন পর পরিবর্তন করা উচিত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ২১:০৯:৪২ |
আপনি কি এখনো আন্দাজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন? ভুল হলে ক্ষতি কিন্তু লাখ টাকার! ইঞ্জিন অয়েলকে বলা হয় গাড়ির ইঞ্জিনের “লাইফলাইন”। কারণ এটি ইঞ্জিনের প্রতিটি মুভিং পার্টকে লুব্রিকেট করে, অতিরিক্ত তাপ কমায় এবং ভেতরের ময়লা পরিষ্কার রাখতে সাহায্য করে।

 একটি সুস্থ ও স্মুথ ইঞ্জিন পারফরম্যান্স বজায় রাখতে সাধারণভাবে প্রতি ৩০০০–৩৫০০ কিলোমিটার বা ৩–৪ মাস পর (যেটি আগে আসে) ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত।

বাস্তবতা হলো—
লো গ্রেড ফুয়েল, দেশের ট্রাফিকের অবস্থা, ঘন ঘন স্টপ-স্টার্ট ড্রাইভিং, ধুলাবালি, এসব কারণে অয়েল অনেক দ্রুত তার কার্যক্ষমতা হারায়।
 
সময়মতো অয়েল পরিবর্তন না করলে যা হতে পারে:
* ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ বেড়ে যায়
* অতিরিক্ত তাপ তৈরি হয়
* স্মুথ সাউন্ড নষ্ট হয়ে রাফ সাউন্ড শুরু হয়
* ধীরে ধীরে ইঞ্জিনের আয়ু কমে যায়

 অন্যদিকে নিয়মিত অয়েল পরিবর্তন করলে:
* ইঞ্জিন থাকে পরিষ্কার
* পারফরম্যান্স থাকে স্মুথ
* ফুয়েল এফিশিয়েন্সি বাড়ে
* ইঞ্জিন লাইফ দীর্ঘ হয়

প্রতি মাসে অন্তত একবার অয়েলের কালার ও লেভেল চেক করার অভ্যাস করুন, এটাই আপনাকে বড় খরচ থেকে বাঁচাতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..