✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ আর বাকি ৫৬ দিন: স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সাফল্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ২০:৪৯:০৩ |

দেখতে দেখতে কমছে বিশ্বকাপ শুরুর সময়। আজ থেকে ঠিক ৫৬ দিন পর পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের। এই বিশেষ দিনটিকে সামনে রেখে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর ফুটবলের সোনালি ইতিহাস তুলে ধরেছে ফিফা। গত ১০টি বিশ্বকাপে ডেনমার্ক, সুইডেন এবং নরওয়ে গ্রুপ পর্বে সম্মিলিতিভাবে অর্জন করেছে ৫৬ পয়েন্ট।

বিশ্বকাপে শেষ ১০ আসরে এই তিন দেশ ১৩ বার অংশগ্রহণ করে ৯ বারই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে ডেনমার্ক। তাদের সংগ্রহ মোট ২৬ পয়েন্ট। সুইডেন অর্জন করেছে ২১ পয়েন্ট। আর নরওয়ে এখন পর্যন্ত নিজেদের ঝুঁলিতে পুড়েছে ৯ পয়েন্ট।

ডেনমার্কের এই সাফল্যের শুরু ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে। সোরেন লারবি, মাইকেল লাউড্রপ এবং জেসপার ওলসেনদের নিয়ে গড়া সেই দলটি স্কটল্যান্ড, উরুগুয়ে এবং পশ্চিম জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপেও ফ্রান্স ও উরুগুয়ের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়েছিল ডেনিস।

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টমাস ব্রোলিন এবং মার্টিন ডাহলিনের সুইডেন ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে ব্রাজিলের সাথে ১-১ ড্র করা দলটি সেই আসরে তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে ২০০২ এবং ২০১৮ সালেও তারা আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং জার্মানির মতো পরাশক্তিদের পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

১৯৯৪ সালে দীর্ঘ ৫৬ বছর পর বিশ্বকাপে ফিরে মাত্র ৪ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে কপাল পুড়েছিল নরওয়ের। তবে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তারা ঠিকই ঘুরে দাঁড়ায়। টরে আন্দ্রে ফ্লোর অনুপ্রেরণায় ব্রাজিলকে হারিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল নরওয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..