✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্বশুরের সঙ্গে বিজ্ঞাপন,আবারও আলোচনার কেন্দ্রে রণবীর সিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৭:০৬:২৬ |
রণবীর সিং আবারও আলোচনার কেন্দ্রে। এবার কারণ একটি নতুন বিজ্ঞাপন, যেখানে তার সঙ্গে দেখা গেছে শ্বশুর ও ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনকে। তবে বিজ্ঞাপনের মূল আকর্ষণ হয়ে উঠেছে এক ছোট্ট কিন্তু বিতর্কিত ইঙ্গিত বিজ্ঞাপনের পেছনের অংশে একটি পোস্টারে দেখা যায় “ভবন্ডর” শব্দটি, যা ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

কয়েকদিন আগে ইউটিউবার ধ্রুব রাঠী রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ এবং এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে একটি ভিডিও করেন। সেখানে তিনি ছবিগুলোকে “প্রোপাগান্ডা” বলে সমালোচনা করেন এবং উদাহরণ হিসেবে একটি কাল্পনিক সিনেমার নাম দেন “অপারেশন ভবন্ডর”। সেই নামটাই এবার বিজ্ঞাপনের পোস্টারে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন, এটি ধ্রুব রাঠীর মন্তব্যের পরোক্ষ জবাব বা কটাক্ষ।



ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, এটি রণবীরের “স্মার্ট রোস্ট” বা ইঙ্গিতপূর্ণ জবাব। আবার কারও মতে, বিষয়টি নিছকই মজার কাকতালীয় ঘটনা, এর বেশি কিছু নয়।

বিতর্কের মাঝেও আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর টু’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই সিনেমাটি হাজার কোটির ক্লাবে পৌঁছে গেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্বব্যাপী আয়ও ইতিমধ্যে অনেক বড় অঙ্ক ছুঁয়েছে। এদিকে রণবীর সিং নতুন কাজেও ব্যস্ত হচ্ছেন। জানা গেছে, জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ নামের একটি ছবিতে তাঁকে দেখা যাবে। ছবিতে তাঁর বিপরীতে থাকবেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। শিগগিরই সিনেমা শুটিং শুরু হতে যাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস   

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..