✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১৩:০৯:৩০ |
বরিশাল নগরীর দরগাবাড়ী এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণে বাবা ও ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মানিক ও তার ছেলে মৃদুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মৃদুল তুলনামূলক কম আহত হলেও মানিক গুরুতর দগ্ধ হয়েছেন। গুরুত্বর আহত মানিক কে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরগাবাড়ী ব্রিজ সংলগ্ন ২৩ নং ওয়ার্ডের সাগরদি এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই বাসায় একটি পরিবার বসবাস করত। মঙ্গলবার রাতে রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান পরিবারের এক সদস্য। পরদিন সকালে গৃহকর্তা মানিক চুলা বন্ধ করতে গেলে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঘরের ভেতরের আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে যায় এবং দরজা-জানালাসহ পাশের একটি ফ্ল্যাটেও ক্ষয়ক্ষতি হয়। ভবনের নিচতলার কক্ষটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

এদিকে, ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের জমে থাকা থেকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাকালে বাসায় মানিক ও তার ছেলে উপস্থিত ছিলেন। এতে মানিকের হাত-পা পুড়ে যায় এবং তার ছেলে মাথায় আঘাত পায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..