✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর বাকি ৫৭ দিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১২:২২:৩৫ |
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫৭ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ানোর পাশাপাশি নিজের গোলপোস্ট অক্ষত রাখা— মানে ৩-০ গোলের ম্যাচ বিশ্বকাপে দেখা গেছে ৫৭ বার।

এক আসরে সবচেয়ে বেশি ছয়বার ৩-০ গোলের ম্যাচ হয়েছে ১৯৯৮ সালে ফ্রান্সে। ওই বিশ্বকাপে ৩-০ ব্যবধানে ফ্রান্স দক্ষিণ আফ্রিকাকে, ব্রাজিল মরক্কোকে, ইতালি ক্যামেরুনকে, মরক্কো স্কটল্যান্ডকে, ক্রোয়েশিয়া জার্মানিকে এবং ফ্রান্স ব্রাজিলকে হারায়।

ফাইনালে একবারই এই স্কোরের দেখা মিলেছিল, ১৯৯৮ সালে ব্রাজিল ও ফ্রান্স ম্যাচে।  ১৯৮২ সালে স্পেনে এই স্কোরে জেতার খুব কাছে ছিল ইতালি, কিন্তু পশ্চিম জার্মানির হয়ে সান্ত্বনাসূচক গোল করেন পল ব্রেইটনার।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র তাদের প্রথম দুই ম্যাচ জিতেছিল এই স্কোরে। ১৯৩০ সালে উরুগুয়েতে বেলজিয়া ও প্যারাগুয়েকে ৩-০ গোলে হারায় তারা। তিনটি বিশ্বকাপে কোনো ম্যাচেই তিন-শূন্য গোলের ফলাফল দেখা যায়নি— ১৯৩৪, ১৯৫৪ ও ১৯৯০।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..