✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বৈশাখী সাজে ফেসবুক মাতাচ্ছেন শোবিজ তারকারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ২০:৪৭:২৫ |
আজ বাংলা নববর্ষের প্রথম দিন। প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্‌যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।

বৈশাখী সাজে ফটোশুট করা বেশ কিছু ছবি সোশ্যাল মডিয়ায় শেয়ার করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।



পয়লা বৈশাখের সকালে মেয়ে সায়েরার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘বৈশাখী শুভেচ্ছা।’

বাংলা নববর্ষের প্রথম দিনে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। শুটিং সেট থেকে দুজনের ছবি শেয়ার করে ফেসবুকে তৌসিফ লেখেন, ‘শুটিংয়ের সেট থেকে জানাই শুভ নববর্ষ।’

বৈশাখী সাজে নিজেদের একাধিক ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাফা কবির, অভিনেতা আরিফিন শুভসহ আরও অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..