✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সম্পর্ক ভাঙনের গুঞ্জন, রণবীর-দীপিকাকে ঘিরে তোলপাড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ২০:৪৩:৪৫ |
বলিউডে ফের জোর গুঞ্জন, সম্পর্ক ভাঙনের পথে কি হাঁটছেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন? দীর্ঘ দিনের প্রেম আর আট বছরের দাম্পত্য পেরিয়ে চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি বিচ্ছেদের পথে এগোচ্ছেন এই জুটি—এমনই দাবি ঘিরে তোলপাড় সিনেদুনিয়া।

একটি ভাইরাল পোস্ট ঘিরেই মূলত শুরু হয়েছে এই জল্পনা। সেখানে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে মতের অমিল বাড়ছিল। সেই দূরত্বই নাকি এখন বিচ্ছেদের দিকে নিয়ে গিয়েছে তাঁদের সম্পর্ককে। এমনকী, আইনি প্রক্রিয়ার সম্ভাব্য সময়সীমাও উল্লেখ করা হয়েছে- জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নাকি পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ হতে পারে।



এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। বিশেষ করে তাঁদের কন্যা দুয়া-র ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। দেড় বছরের এই শিশুকে ঘিরে ভক্তদের আশঙ্কা আরও বেড়েছে।

গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক একটি ঘটনা। ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ ছবির সাফল্য নিয়ে যখন চারদিক সরগরম, তখন স্বামীর এই সাফল্যে সামাজিক মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি দীপিকা, এই বিষয়টিই প্রশ্ন তুলেছে অনুরাগীদের একাংশ। যদিও পরে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি আগেই ছবিটি দেখেছেন এবং সমালোচকদের উদ্দেশে কটাক্ষও করেন।

সব মিলিয়ে, একের পর এক ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও জল্পনা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রণবীর বা দীপিকা কেউই। ফলে গুঞ্জন কতটা সত্যি, আর কতটা নিছক জল্পনা, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

তারকাজগতের সম্পর্ক নিয়ে নানা সময়েই গুজব ছড়ায়। তাই অনেকেই মনে করছেন, এই ঘটনাও হয়তো তেমনই একটি অপ্রমাণিত দাবি। তবে স্পষ্ট কিছু না আসা পর্যন্ত কৌতূহল আর আলোচনার কেন্দ্রেই থাকছেন রণবীর-দীপিকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..