✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৬:৩৯:৩৪ |
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এখন কার্যত সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলা হয়নি, এমনকি এটি নিয়ে আলোচনার সুযোগও তৈরি করা হয়নি।

তিনি আরও বলেন, দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা জানতে সংসদে প্রশ্ন করেছিলেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দেন, যার মধ্যে ৯টিই এস আলম গ্রুপের বলে দাবি করেন তিনি। এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে আইন পাস হওয়াকে তিনি “বাংলাদেশের জন্য কালো দিন” হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে কোনো কার্যকর সংস্কার হচ্ছে না বলে অভিযোগ তার। তিনি মন্তব্য করেন, সংখ্যাগরিষ্ঠতা সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না এবং বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে।

এ সময় তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে চান না, কারণ তারা আশঙ্কা করেন এতে তাদের এলাকার উন্নয়ন বাজেট বা প্রশাসনিক সহায়তা কমে যেতে পারে। তবে এসব চাপকে উপেক্ষা করেই তিনি জনগণের সমর্থনের ওপর আস্থা রাখার কথা জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..