✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লতা-আশার মৃত্যুতে রয়েছে অদ্ভুত মিল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১২:০৭:১২ |
কিংবদন্তি শিল্পী আশা ভোসলে ছিলেন লতা মঙ্গেশকরের বোন। দুজনের কেউই এখন বেঁচে নেই। গত রোববার (১২ এপ্রিল) চিরবিদায় নেন হন আশা। তার এই প্রয়াণের পর ভক্তরা পেল কিছু অদ্ভুত মিল; কাকতালীয়ভাবে দেখা গেল, দুই বোনের মৃত্যু যেন একই সুতায় গাঁথা!
 
লতা ও আশা- দুই বোনের প্রয়াণের তথ্যে চোখ রাখলে দেখা যায়, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কাকতালীয়ভাবে, ২০২৬ সালের ১২ এপ্রিল তার ছোট বোন আশা ভোঁসলে যখন পৃথিবীর মায়া ত্যাগ করলেন, তার বয়সও ঠিক ৯২ বছর। শুধু বয়সই নয়, দুই বোনই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মুম্বাইয়ের একই হাসপাতাল ব্রিচ ক্যান্ডিতে।



চিকিৎসা বিজ্ঞানের নথিতেও এই দুই কিংবদন্তির বিদায়ের ধরনে কোনো পার্থক্য নেই। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ‘মাল্টি অর্গান ফেলিওর’ বা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে। ঠিক একই শারীরিক জটিলতায় ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আশা ভোসলেও। এমনকি দুই বোনের বিদায়ের দিনটিও ছিল সপ্তাহের একই দিন- রোববার।

দীর্ঘ ক্যারিয়ারে লতা ও আশার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে সংগীতাঙ্গনে অসংখ্য মুখরোচক গল্প প্রচলিত আছে। বহুবার তাদের মনোমালিন্য এবং একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখার মতো খবরও শিরোনাম হয়েছে। তবে সময়ের আবর্তে সেই তিক্ততা ফিকে হয়ে গিয়েছিল অনেক আগেই। আর জীবনের এই অন্তিমলগ্নে এসে বয়স, স্থান ও শারীরিক কারণের এমন হুবহু মিল যেন প্রমাণ করে দিল, দিনশেষে তারা একে অপরের ছায়াসঙ্গীই ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..