✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ২০:৪৪:৫৩ |
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৭নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। নিহত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, এখনও কিছু জানা যায়নি। খবর পাওয়ার পর বিভিন্নজনের কাছে জানতে চেয়েছি, কিন্তু সঠিক কারণ কেউ বলতে পারেনি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।

নিহতের বাবা সুন্দর আলী বলেন, গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমরা ঢাকাতেই থাকি। মেয়েও ঢাকায় থাকতো, কিন্তু গ্রামের বিয়ে দিয়েছি যেন খোঁজখবর রাখা যায়। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে শুনেছি ওর শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। আমার জামাই ভালো মানুষ, কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমি ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছি, গিয়ে বিস্তারিত বলতে পারব।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাসার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..