✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গুলশানে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ২০:৪০:৪৩ |
রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানান।

আটকরা হলেন, মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)। 

তিনি জানান, রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি টিম ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করে মো. আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। 

থানা সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে জব্দকরা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..