✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১৭:০২:২৮ |
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে চোটাক্রান্ত হন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ২১ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল ইমনের। চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয় তাকে।

কাধের চোট পাওয়ায় এক সপ্তাহ আগেই ফিরতে হয় তাকে। দেশে ফেরার পর তার চোট পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওরা। 

ইমনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘পাকিস্তানে ওরা আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে দেখেছি তাকে (ইমন)। তেমন মেজর কোনো সমস্যা নেই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ এপ্রিল। তার আগেই ইমন খেলার জন্য সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন দেবাশীষ। 

তিনি বলেন, ‘আশা করছি সে (ইমন) এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে। আমাদের প্ল্যানই এটা (নিউজিল্যান্ড সিরিজের আগে ইমনে সুস্থ করে তোলা।’

পারভেজ হোসেন ইমন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হন। তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..