✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

স্ত্রীকে নিয়োগ দিয়ে বরখাস্ত মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৯:১৭:৫৪ |
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির চেয়ারম্যান রবি লামিছানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে জানান, দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে সাহকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রেখেছিলেন, যদিও ওই পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।

চিঠিতে আরও বলা হয়, এই পদক্ষেপ দলের ভাবমূর্তি, নীতি ও সততার পরিপন্থি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দলের সংবিধানের বিধান অনুযায়ী চেয়ারম্যান এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

প্রধানমন্ত্রী আরএসপির সুপারিশ গ্রহণ করে শাহকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। একই সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

সূত্র : কাঠমান্ডু পোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..