✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১২:৪৩:২৮ |
একটি পিকআপ ভ্যানে বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ করেছে থাইল্যান্ড পুলিশ। জানা গেছে, পুলিশ সেখানে কেটামিন এবং ক্রিস্টাল মেথাম্ফেটামিন (আইস) পেয়েছে। 

এ ঘটনায় গত ৪ এপ্রিল থাইল্যান্ডের কেন্দ্রীয় আয়ুথায়া প্রদেশের একটি পেট্রোল পাম্প থেকে সেই গাড়ির চালককে (৩৯) গ্রেফতার করা হয়। 

ব্যাংকক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত সেই চালানে ৯০০ কেজি কেটামিন এবং ৭০০ কেজি ক্রিস্টাল মেথাম্ফেটামিন পাওয়া গেছে। গ্রেফতার হওয়া চালক স্বীকারোক্তি দিয়েছেন, এই বিপুল পরিমাণ মাদক পরিবহণের জন্য তাকে ১ লাখ থাই বাথ (প্রায় ৩ হাজার মার্কিন ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 

থাইল্যান্ডের আইন অনুযায়ী, মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট হিসেবে থাইল্যান্ড পরিচিত হওয়ায় দেশটির সরকার বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে। 

মাদক ও অপরাধ বিষয়ক জাতিসংঘ কার্যালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক পাচারের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৪ সালে এ অঞ্চলে রেকর্ড ২৩৬ টন মেথাম্ফেটামিন জব্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

সূত্র: সামা টিভি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..