✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পিএসএলের মাঠে আজ বাংলাদেশিদের মিলনমেলা, ১ ম্যাচেই থাকছেন ৫জন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১২:১৪:৩৩ |
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ বাংলাদেশিদের মিলনমেলা। এক ম্যাচেই থাকছেন ৫জন বাংলাদেশি।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্স মুখোমুখি হবে নাহিদ-শরীফুলদের পেশোয়ার জালমির।

পেশোয়ার জালমি স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি। নাহিদ রানা, শরীফুল ইসলাম ম্যাচ খেললেও এখনো সুযোগ মেলেনি তানজিদ হাসান তামিমের। রানা, শরীফুল সবশেষ ম্যাচে ছিলেন দুর্দান্ত। শরীফুলের এক উইকেটের বিপরীতে চার ওভারে ৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন রানা। তাদের নৈপুণ্যেই সেই ম্যাচট জিতেছিল পেশোয়ার জালমি।



এদিকে গত ম্যাচে উইকেটশূন্য থাকা মোস্তাফিজুর রহমানও আসরজুড়ে ভালো করছেন। সাত ইকোনমিতে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন দ্য ফিজ, লাহোর কালান্দার্সের মোস্ট ইকোনমিক্যাল বোলারও কাটার মাস্টার।

আগের ম্যাচে ইনজুরির জন্য খেলতে না পারা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ফিরতে পারেন। সবশেষ ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..