সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৯৭০ সালে আজকের দিনে ‘দ্য বিটলস’ আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে গিয়েছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:১৮:০৯ |
১৯৭০ সালের আজকের দিনে, পল ম্যাককার্টনি অনানুষ্ঠানিকভাবে 'দ্য বিটলস'র সমাপ্তি ঘোষণা করেন।

তিনি তাঁর একক অ্যালবাম ‘ম্যাককার্টনি’র জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে একটি স্ব-সাক্ষাৎকারে জানান, ব্যক্তিগত ও ব্যবসায়িক মতপার্থক্যের কারণে তিনি ব্যান্ড থেকে একটি "বিরতিতে" আছেন। যদিও আনুষ্ঠানিক আইনি বিলুপ্তি ঘটতে আরও বেশি সময় লেগেছিল তবু সেদিন সেই মুহূর্তেই বিশ্ব বুঝতে পেরেছিল যে ‘ফ্যাব ফোর’ আর নেই।



দ্য বিটল্স-এর ভাঙ্গনের পেছনে একাধিক কারণ ছিল। মূলত ব্যক্তিগত মতের অমিলের রেশ ধরেই ১৯৬৮ সাল থেকে তাদের দলে ভাঙ্গনের সূত্রপাত হয়। ১৯৭০ সালে ‘দ্য বিটলস’-এর আনুষ্ঠানিক ভাঙ্গন সম্পন্ন হয়। ভাঙ্গনের পর চার বিটল ব্যক্তিগত সঙ্গীত ক্যারিয়ারে প্রবেশ করেন। ১৯৮০ সালে জন লেনন-এর মৃত্যর পর ১৯৯৪ সালে বাকি তিন বিটল একত্রিত হয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..